|
Monday, 25 July 2011 08:00 |
|
বিপ্লব বালা
বাদল সরকারের নাম প্রথম শুনি মুক্তিযুদ্ধকালে। আমরা তখন শরণার্থী। আধুনিক কবিতা, দর্শন আর ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সুধীরদা বলে এক নাটকের কথা। বারাসাতে দাদুর বাড়িতে একনিঃশ্বাসে পড়েছেন তিনি এবং ইন্দ্রজিত। এ কেমন নাটক! আকাশবাণীতে কত নাটকই তো শুনেছেন। ঝাঁকের কই অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিত নিয়ে জীবনযাপনের এক প্রথাছকের এমন ভাষ্য আগে পড়েন নি। বুঁদ হয়ে ছিলেন নাকি দিন কয়েক। বইটা নিয়েও গেছেন আবার, বারবার পড়বেন বলে। আমার তবু সেটি পড়ার তেমন গরজ হয়নি। তখনও জাগেনি নুতন ভাবনা জেনে নেবার অন্তত নাটুকে প্রণোদনা।
|
|
বিস্তারিত
|
|
|
Monday, 25 July 2011 14:05 |
|
আলফ্রেড খোকন
শেক্সপীয়র বিক্রি হল দশ টাকায়, বোঁদলেয়ার বারো রবীন্দ্রনাথ তের টাকায় জীবনানন্দ দাশ বিশ সক্রেটিস হেমলকে, কার্ল মার্কস পাত্র থেকে সরাতে চেয়ে বিষ নেমে এলেন ফুটপাতে তাই জনতার কুর্নিশ;
নিজেকে ফুটপাতে বিক্রি হতে দেখে তাঁরা বুঝেছিলেন অনিবার্য সংঘাতের দিকে এগুচ্ছে পৃথিবী
|
|
বিস্তারিত
|
|
কামাল লোহানী
শাহ আবদুল করিম, সঙ্গীতের সেই মহান পুরুষ আর নেই। তাঁকে শতসহস্র প্রণাম। অযুথ কণ্ঠে তাঁকে তাঁর ভক্ত, শুভানুধ্যায়ী, শিল্পীসমাজ, সংস্কৃতিকর্মী-সংগঠক, বিদগ্ধ ও সাধারণ মন্ত্রমুগ্ধ শ্রোতৃমণ্ডলী শ্রদ্ধা নিবেদন করেছেন। ৯৩ বছর বয়সে তাঁকে দীর্ঘদিন লড়াই করতে করতে অবশেষে চলে যেতেই হল। কাঁদছে মানুষ। কাঁদছে হাওরের বিপুলজলরাশি। কাঁদছে নীরবে পশুপাখি, বৃক্ষরাজি, সব। মানুষের কান্না শুনতে পাচ্ছি, চোখে জল দেখছি। কিন্তু বাতাস স্তব্ধ শোকে। কালানী নদীর নিস্তরঙ্গ জলরাশি ভেঙে কেঁদে আছড়ে পড়ছে শাহ আবদুল করিমের বসতভিটায়। কাঁদছে সেই সঙ্গীত বিদ্যালয়।
|
|
বিস্তারিত
|
|
সৈয়দ জামিল আহমেদ
‘বিক্রিয়া’-এই প্রবন্ধে গৃহীত যুগপৎ একটি শব্দ ও শব্দের সাধারণ দ্যোতনা-অতিক্রান্ত পরিভাষা। কেননা পশ্চিমা ইংরেজিভাষী দুনিয়ায় ‘উন্নয়ন নাট্য’ তথা সমাজের পরিবর্তনকামী নাট্যের বৈশিষ্ট্যময়তাকে সূচিত করে এমন দার্শনিক আবহে গঠিত ‘ইন্টারভেনশন’-এর আদলে হস্তক্ষেপ, মধ্যবর্তিতা, অন্তর্বর্তিতা, নিয়ন্ত্রণ প্রভৃতি প্রচলিত শব্দ উপেক্ষা করে, ক্রম-বিনির্মাণময় অর্থময়তার কারণেই বিক্রিয়া শীর্ষক পরিভাষাটি গৃহীত হয়েছে। ‘বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধানে’ বিশেষ্য পদ বিক্রিয়ার প্রথম ভুক্তিতে চারটি অর্থ নির্দেশ করা হয়েছে। যথা- ১. বিকৃতি ২. বিকার ৩. পরিবর্তন ৪.রূপান্তর।
|
|
বিস্তারিত
|
|
আনন জামান
বাংলা সাহিত্যে তুলনামূলক সাহিত্যতত্তে¡র প্রচল থাকলেও তুলনামূলক নাট্যতত্ত¡ সা¤প্রতিককালের শিল্পতত্ত¡। আচার্য সেলিম আল দীন, অধ্যাপক ড. আফসার আহমদ, গবেষক খায়ের“জ্জাহান মিতু প্রমুখ তুলনামূলক নাট্যতত্তে¡র তাত্তি¡ক ভিত্তি রচনা করেন। তবে তুলনামূলক নাট্যতত্তে¡র প্রথম সূত্রলেখা বা ইঙ্গিত দেখা যায় বঙ্কিম চট্টোপাধ্যায়ের বিবিধ প্রবন্ধ গ্রন্থে।
|
|
বিস্তারিত
|
|
মামুনুর রশীদ
১৯৪৭ সালের দেশ-বিভাগের পর ব্যাপকর্সখ্যক শিক্ষক, ডাক্তার, উকিল মোক্তারের সাথে সাথে বেশ বড় সংখ্যক অভিনেতা-অভিনেত্রী, নাটকের পরিচালকও দেশ ত্যাগ করেন। সেই শূন্যতা কাটাতে অনেকদিন লেগেছে। সেই দেশ-বিভাগের বছরই রহমান রক্কুর জন্ম। তার জন্ম এক রক্ষণশীল পরিবারে। যে পরিবারের ঐতিহ্যের মধ্যে ধর্মপালন আছে, ব্যবসা-বাণিজ্য, জোতদারী, রাজনীতি সবই আছে কিন্তু নাটক সঙ্গীত চিত্রকলা নেই। তাই বাল্যকালে রহমান রক্কুকে ভর্তি হতে হয় মাদ্রাসায়।
|
|
বিস্তারিত
|
|
সালমা সুলতানা
সৃজনের তীব্র বর্ণচ্ছটায় ঔপনিবেশকালের বাংলাসাহিত্যের নব্য কালমুখ আবিষ্কারের স্রোতে মধুসূদনের আবির্ভাব। তাঁর কবিতা, গদ্য, নাটক এবং প্রহসনে সমকালের জীবনচিত্রের অনুষঙ্গে সমাজের অš—র্দেহের চিরকালীন দ্ব›দ্ব মূর্ত। যার সঙ্গে যুক্ত অর্থনৈতিক সম্পর্ক-নির্ভর সামাজিক পরিবর্তন।
|
|
বিস্তারিত
|
|
মুহাম্মদ কামাল উদ্দীন
স্বাধীনতা পরবর্তী সময়ে সেলিম আল দীন আলোচিত নাট্যকার। তিনি দেশজ ভাবনায় জারিত নাট্যকার, যিনি বাঙালির নাট্য আঙ্গিক অনুসন্ধানে ব্যাপৃত থেকেছেন। এই অনুসন্ধানের পশ্চাতে থাকে দেশজ চেতনা ও জাতীয়তাবোধের মধ্য দিয়ে আন্তর্জাতিকতায় উত্তরণ। তাঁর এই আন্তর্জাতিকতায় উত্তরণের ¶েত্রে মূল শক্তি দেশজ আঙ্গিক।
|
|
বিস্তারিত
|
|
|
|
|
|